ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

উখিয়া থেকে ৫ কোটি ১০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১১ মার্চ, ২০২২,  8:44 PM

news image

ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদক কারবারিদের সাথে ‘গোলাগুলির পর’ পৃথক অভিযানে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হোসাইন কবির জানান, বৃহস্পতিবার মধ্যরাত ও শুক্রবার ভোররাতে সীমান্তের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের লাল বড় পাহাড় এবং পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়িরবিল এলাকায় এ অভিযান চালানো হয়। তবে উভয় অভিযানে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবির এ কর্মকর্তা। মেহেদী হোসাইন কবির বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে সীমান্তে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের লাল বড় পাহাড় এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচারের খবরে বিজিবির রেজুপাড়া বিওপি’র একটি দল অভিযান চালায়।

এক পর্যায়ে সীমান্ত অতিক্রম করে মিয়ানমার দিক থেকে কতিপয় লোকজনকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামতে নির্দেশ দেন। মাদক কারবারিরা উপস্থিতি টের পেয়ে বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। “গোলাগুলির এক পর্যায়ে মাদক কারবারিরা সঙ্গে থাকা একটি ব্যাগ মাটিতে ফেলে দিয়ে গহীন জঙ্গলের ভিতর হয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি উদ্ধার করার পর খুলে পাওয়া যায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। মাদক উদ্ধারের ঘটনায় উখিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা। এদিকে শুক্রবার ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়িরবিল এলাকায় পৃথক এক অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট মো. মেহেদী হোসাইন কবির। তিনি বলেন, ভোররাতে সীমান্তের উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়িরবিল এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের চালান মজুদের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে মাদক কারবারিদের ফেলে যাওয়া একটি ছোট বস্তার ভিতর থেকে পাওয়া যায় ২০ হাজার ইয়াবা। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। উদ্ধার হওয়া এসব ইয়াবা বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ন দপ্তরে জমা রাখা হয়েছে বলে জানান লে. কর্ণেল মো. মেহেদী হোসাইন কবির। -সূত্র: চ্যানেল২৪ডটকম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম