ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত‍্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মার্চ, ২০২৩,  9:59 AM

news image

কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে (মাঝি) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই রোহিঙ্গা নেতার নাম হাবি ওরফে ওয়াক্কাস রফিক (৪০)। তিনি ৯নং ক্যাম্পের নেতা ছিলেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে উখিয়া ৯নং ক্যাম্পের সি ব্লকে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩০ জনের একটি মুখোশধারী দুর্বৃত্তের দল ওই রোহিঙ্গা নেতাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে বলে জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম