ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

উখিয়া ক্যাম্পে আরসার গুলিতে এক রোহিঙ্গা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুলাই, ২০২৩,  11:54 AM

news image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান স্যালভেশন আর্মি (আরসার) গুলিতে মোহাম্দ সলিম (৪৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যার দিকে উখিয়া ৭নং ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি ওই ক্যাম্পের মোহাম্মদ নজির হোছনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। তিনি জানান, শনিবার সন্ধ্যার দিকে ওই আশ্রয় শিবিরের ১০-১২ জন সন্ত্রাসী নিহত রোহিঙ্গাকে ধরে ২নং ক্যাম্পে নিয়ে যায়। এরপর সেখানে ৮-১০ রাউন্ড গুলি করা হয় তাকে। গোলাগুলির খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশের একটি সূত্র বলছে, আরসা সন্ত্রাসীরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম