ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

উখিয়ায় ২ রোহিঙ্গা নেতাকে কুপিয়ে খুন

#

নিজস্ব প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২২,  11:04 PM

news image

কক্সবাজারের উখিয়া উপজেলায় বালুখালী শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) রাতে ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যা ৬টায় বালুখালী ১৩নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত দুই রোহিঙ্গা হলেন, সাব মাঝি মৌলভী মো. ইউনুস (৪০) ও আনোয়ার। তারা ১৩নং ক্যাম্পের বাসিন্দা। অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে এসব ঘটনা ঘটছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা মাদক পাচার, অস্ত্র পাচারে বাধা হওয়ায় রোহিঙ্গা মাঝিদের টার্গেট করে তাদের খুন করছে। এ বিষয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আরেকজন হাসপাতালে মারা গেছেন। তবে রোহিঙ্গা ক্যাম্পে আরও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম