ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

উখিয়ায় এবার রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুন, ২০২২,  2:01 PM

news image

কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে সলিম (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। উখিয়ায় এবার রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা বুধবার (১৫ জুন) রাত ১২টার দিকে ক্যাম্প-২ ও ক্যাম্প-৬-এর মাঝামাঝি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। উখিয়ার ১৪ এপিবিএনের অধিনায়ক মো. নাইমুল হক বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে বুধবার রাতে গোলাগুলি হয়। তার মধ্যে একটি গ্রুপ ছিল মুন্না বাহিনীর আর অপর গ্রুপটির নাম জানা যায়নি। তিনি বলেন,

বালুর মাঠ আর নৌকার মাঠের মাঝামাঝি স্থানে গোলাগুলির একপর্যায়ে হঠাৎ রোহিঙ্গা যুবক সলিমের গায়ে গুলি লাগে। খবর পেয়ে এপিবিএন ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সলিমকে উদ্ধার করে এমএসএফ হসপিটালে নিয়ে গেলে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। কী কারণে এ গোলাগুলি এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত–তাদের ধরতে অভিযান চলছে বলেও জানান মো. নাইমুল হক। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ঘটনার বিষয়ে এপিবিএন আমাদের অবহিত করেছে।’ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। এর আগে ৯ জুন কক্সবাজারের উখিয়ার বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বি-ব্লকের হেড (প্রধান) মাঝি আজিমুল্লাহকে (৪৮) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম