ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ‘আরসা সদস্য’ নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১০ আগস্ট, ২০২৩,  1:59 PM

news image

কক্সবাজারের উখিয়া উপজেলায় ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্প-১১-এর ই-ব্লকে এ ঘটনা ঘটে। অতিরিক্ত ডিআইজি আমির জাফর জানান, বৃহস্পতিবার সকালে ক্যাম্প-১১-এর ই-ব্লকে অজ্ঞাত তিন থেকে চার দুর্বৃত্ত জামালকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে আরসার সক্রিয় সদস্য ছিলেন। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম