ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

উখিয়ায় শরণার্থী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা মাঝি নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০২২,  2:05 PM

news image

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া বালুখালী ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ। গুলিতে নিহত রোহিঙ্গা হেড মাঝি শফি উল্লাহ ওরফে শফিক (৩৮) উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মৃত মোহাম্মদ ছিদ্দিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের বি-ব্লকের প্রধান মাঝি। এএসপি ফারুক আহমেদ বলেন,

মাঝি শফিক সকালে তাঁর ক্যাম্পের একটি মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান শেষে ফেরারপথে আরসা নামধারী একদল দুষ্কৃতিকারী অতর্কিত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে শফি উল্লাহ মারা যান। তিনি আরও বলেন, খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পর দুষ্কৃতিকারীদের ধরতে এপিবিএনের অভিযান চলছে। উখিয়ার বালুখালী কতুপালং ক্যাম্প-৮ ইস্টের নিবাসী মোহাম্মদ ইকবাল জানান, শফি উল্লাহ মাঝি ক্যাম্পে ‘আরসা’ বিরোধী নিয়ে সব সবময় সোচ্চার ছিলেন। হয়তো সে জন্য তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম