ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ঈশ্বরদীতে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৫ অক্টোবর, ২০২৩,  10:37 AM

news image

পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাক-সিএনজি-ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী -বানেশ্বর আঞ্চলিক সড়কের ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোরের লালপুর পুরাতন ঈশ্বরদীর জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও দক্ষিণ লালপুরের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)। আহতরা হলেন- সিএনজি চালিত অটোরিকশার চালক রাজশাহীর বাঘা উপজেলা আলাইপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহাবুল (৩২) ও ঈশ্বরদীর আওতাপাড়া গ্রামের আলা মণ্ডলের ছেলে আব্দুল মালেক (৩০)। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছেন। এ ছাড়া দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম