ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ঈদ সামনে রেখে তৎপর ছিনতাইকারী চক্র, অস্ত্রসহ গ্রেপ্তার ২৭

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২২,  2:34 PM

news image

ঈদ সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় লোকজন ছিনতাইকারীর খপ্পরে পড়ে টাকা-মোবাইল ফোন খোয়াচ্ছেন। এমনকি ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুনের ঘটনাও ঘটছে।  এই পরিস্থিতিতে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  শুক্রবার ও এর আগে বুধবার রাজধানীর হাজারীবাগ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও শাহবাগ এলাকায় ধারাবাহিকভাবে এ অভিযান চালায় ডিবির রমনা ও লালবাগ বিভাগ। শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম।  তিনি বলেন,

রমজান ও আসন্ন ঈদুল ফিতরের নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ডাকাতি, দস্যুতা, চুরি ও অজ্ঞান-মলম পার্টির দৌরাত্ম্য প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ছিনতাই, ডাকাতি ও দস্যুতার প্রস্তুতিকালে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। বুধবারের অভিযানে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, গ্রেপ্তারকৃতরা দলবদ্ধভাবে ঢাকা শহরের ব্যস্ততম বাস স্টপেজে অবস্থান করে কোনো ব্যক্তিকে টার্গেট করে। পরে যাত্রীবেশে বাসে উঠে সুযোগ বুঝে টার্গেট ব্যক্তিকে সুকৌশলে চেতনানাশক উপাদান প্রয়োগে অচেতন করে টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। আসামিদের জিজ্ঞাসাবাদ ও রেকর্ড অনুসন্ধান করে ২০ জনের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ একাধিক মামলা পাওয়া গেছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, আব্দুর রহমান শুভ, ইয়াছিন আরাফাত জয়, বাবু মিয়া, মো. ফরহাদ, হৃদয় সরকার, আকাশ, জনি খাঁন, মো. রোকন, মেহেদী হাসান ওরফে ইমরান, মনির হোসেন, মো. জুয়েল, জাহাঙ্গীর হোসেন ওরফে মাইকেল, মো. আজিম ওরফে গালকাটা আজিম, মো. শাকিল ওরফে লাদেন, ইমন, মো. রাজিব, রাসেল, মিন্টু মিয়া ওরফে বিদ্যুৎ, মো. মাসুদ, তাজুল ইসলাম মামুন, মো. সবুজ, মো. জীবন, রিয়াজুল ইসলাম, মুন্না হাওলাদার, শাকিল হাওলাদার, মো. ফেরদৌস ও আবুল কালাম আজাদ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে লোহার রড, দা, ছোরা, চাকু, চেতনানাশক ট্যাবলেট ও মলম জব্দ করা হয়।  সূত্র: সমাকল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম