ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ঈদ ঘিরে সাগর জাহানের দুই নাটকে মোশাররফ

#

বিনোদন প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২৬,  4:43 PM

news image

রোজার ঈদ ঘিরে নির্মাতা সাগর জাহানের দুইটি নাটকে অভিনয় করছেন অভিনেতা মোশাররফ করিম। ‘সদা সত্য বলিব’ ও ‘আদু ভাই’ শিরোনামের নাটক দুইটিতে মোশাররফের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী আইশা খান। ‘সদা সত্য বলিব’ নাটকটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল। এতে এক সহজ-সরল মানুষের সঙ্গে প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। নাটকটি ঈদে প্রচার হবে এনটিভির পর্দায়। অন্যদিকে ‘আদু ভাই’ নাটকটিও নির্মিত হচ্ছে হাস্যরসাত্মক গল্পে। এটি রচনা করেছেন অর্ক মোস্তফা। নাটকটি ঈদে একটি বেসরকারি একটি টেলিভিশন স্টেশনে প্রচারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা সাগর৷ বিজ্ঞপ্তিতে নাটক দুইটি নিয়ে মোশাররফ করিম বলেন, অনেকদিন পর সাগর জাহানের সঙ্গে কাজ করছি। পুরোনো স্মৃতিগুলো ফিরে আসছে। কাজ করে ভালো লাগছে। পরিচালকের মুখ দেখে মনে হয়েছে তিনি সন্তুষ্ট, আমিও তৃপ্ত। নাটকগুলো প্রচারে আসলে দর্শকেরও পছন্দ হবে। এর আগে, সাগর জাহানের পরিচালনায় ‘সিকান্দার বক্স’, ‘অ্যাভারেজ আসলাম’, ‘মাহিন’, ‘তালমিছরি না হাওয়াই মিঠাই’, ‘মিলব্যারাক কল্যাণ সমিতি’, ‘ফ্যাটম্যান’, ‘কবুল বলিল কে’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মোশাররফ করিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম