ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ থাকছে না

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২৩,  3:08 PM

news image

এবার পবিত্র ঈদুল ফিতরে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ থাকছে না। শুধু পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানো যাবে না। আজ রোববার বনানীর বিআরটির কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন-২০২৩ উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। মোটরসাইকেল চলাচলের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘মহাসড়কে মোটরসাইকেল চলবে না, এটি কি আমরা বলেছি? তবে শুধু পদ্মা সেতু বাদে সব মহাসড়কেই মোটরসাইকেল চলবে।’ তবে এর আগের ঈদের সাত দিন মহাসড়কে মোটরসাইকেল চালানো যাবে না বলে নির্দেশনা ছিল সড়ক বিভাগের। সেই নির্দেশনায় বলা হয়েছিল, পবিত্র ঈদুল আজহার আগের তিন দিন, ঈদের দিন ও ঈদের পরের তিন দিন—এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না। ভাড়ায় চালিত মোটরসাইকেল শুধু রাজধানী ঢাকাসহ অনুমোদিত এলাকায় চলতে পারবে। এ ছাড়া এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। কিন্তু এবার মোটরসাইকেল চলাচলে কোনো বিধিনিষেধ থাকছে না। মন্ত্রী আরও বলেন, এবারের ঈদের আগে তিন দিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ থাকবে এবং ঈদের আগে পাঁচ দিন ও ঈদের পরের সাত দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে। বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংস্থার প্রধানেরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম