ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনসংযোগ বিভাগ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেফতার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার প্রত্যর্পণের পর মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা

ঈদে বন্ধ থাকবে ভারতগামী ৩ ট্রেন

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২৪,  9:50 PM

news image

আসন্ন ঈদুল আজহায় ট্রেনের শিডিউল বিপর্যয় নিরসনে বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় তিন ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে। কর্মপরিকল্পনায় বলা হয়, আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ১২ জুন থেকে ২০ জুন (৯ দিন) পর্যন্ত বন্ধ থাকবে। মিতালী এক্সপ্রেস ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলাচল করে। সেখান থেকে ছেড়ে ঢাকায় আসে। আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন ১৪ জুন থেকে ২২ জুন (৯ দিন) বন্ধ থাকবে। এটি ঢাকা-কলকাতা-ঢাকা রুটে চলাচল করে। এ ছাড়া খুলনা-কলকাতা-খুলনা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেন ১৪ জুন থেকে ২০ জুন (৫ দিন) পর্যন্ত বন্ধ থাকবে। এতে আরও বলা হয়, ঈদুল আজহার দিন বিশেষ ব্যবস্থাপনায় কিছু মেইল এক্সপ্রেস বা বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। ১৪ জুন রাত ১২টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্য ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব গুডস ট্রেন (পণ্যবাহী ট্রেন) চলাচল বন্ধ রাখা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম