ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঈদে ধর্ম মন্ত্রণালয়ের ৮ দফা নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২২,  2:33 PM

news image

পবিত্র ঈদুল আজহা পালনের সময় মহামারি করোনাভাইরাসের প্রকোপকে উপেক্ষা না করে স্বাস্থ্যবিধি মানতে মুসুল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শনিবার (৯ জুলাই) স্বাস্থ্যবিধি প্রতিপালনে আট দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়। নির্দেশনায় মধ্যে রয়েছে- পবিত্র ঈদুল আজহারা নামাজে নিজ নিজ বাসা থেকে অজু করে ঈদগাহে ও মসজিদে আসতে হবে। করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিত কল্পে মসজিদ ও ঈদগাহের অজুখানায় সাবান বা হ্যান্ড-স্যানিটাইজার রাখতে হবে। ঈদের নামাজের জামাতে আগত মুসুল্লিকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে। মসজিদ অথবা ঈদগাহে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে। এক কাতার অন্তর অন্তর ফাঁকা রাখতে হবে। পশু কোরবানির ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। এসব নির্দেশনা বাস্তবায়নে খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম