ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

ঈদের সাত দিন আগেই ভাঙা সড়ক মেরামত করার নির্দেশ ওবায়দুল কাদেরের

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২৪,  1:18 PM

news image

দুর্ঘটনা রোধ করা সরকারের দায়িত্ব এবং এই দুর্ঘটনা রোধে মিটিং করে যদি কোনো ফলাফল পাওয়া না যায় তবে মিটিংয়ের নামে আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর বিআরটিএ ভবনে ঈদ যাত্রার প্রস্তুতি সভায় এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, প্রতিযোগিতা করতে গিয়ে দুর্ঘটনা বাড়ে। দুর্ঘটনা রোধ করা সরকারের দায়িত্ব। দুর্ঘটনা কমানো না গেলে অর্থাৎ ফলাফল পাওয়া না গেলে মিটিংয়ের নামে আনুষ্ঠানিকতার প্রয়োজন নাই। তিনি বলেন, ঈদের সাত দিন আগেই ভাঙা সড়ক মেরামত করার নির্দেশ দেয়া হয়েছে।

গাজীপুরের সাতটি ফ্লাইওভার চালু করা হয়েছে। এতে যানজট কমেছে। গার্মেন্টস ছুটির কারণে চন্দ্রায় ঝামেলা হয়। চন্দ্রা রুটে যে রাস্তায় কাজ চলছে সেগুলো সাত দিন বন্ধ রাখতে হবে। তিনি আরও বলেন, মেয়র হানিফ ফ্লাইওভারে যানজট হয়। ফ্লাইওভারের নিচে জটলা সৃষ্টি হয়। এটা পরিকল্পিত কিনা জনস্বার্থে দেখতে হবে। সিটি করপোরেশনকে ঈদের সময় রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার অনুরোধ জানিয়ে বলেন, রাজধানীর প্রবেশপথগুলো নজরদারিতে রাখতে হবে। লক্করঝক্কর গাড়ি রং দিয়ে লাভ নাই, ফিটনেস গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এগিয়ে গেছে, বাস মালিকদের দৃষ্টিভঙ্গি নিচে নেমে গেছে। ভালো গাড়ি তারা চালায় না। এজন্য সিটি করপোরেশন ও বিজিএমইএর সঙ্গে আলাদা আলোচনা করা দরকার। ঈদে অতিরিক্ত ভাড়ার কারণে ঘরমুখো মানুষ নিরাশ হয় বলেও মন্তব্য করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম