ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

ঈদের পর যেভাবে চলবে ব্যাংকের লেনদেন

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৩,  2:11 PM

news image

রোজায় নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া, ঈদের আগে ছুটির দিনে বিশেষ এলাকায় ব্যাংকের সময়সূচি নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ঈদের পর ব্যাংকের লেনদেন রোজার আগের সময়সূচিতেই চলবে। কেন্দ্রীয় ব্যাংকের আগের দেওয়া নির্দেশনা অনুযায়ী, ঈদের পরে ব্যাংকের অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। রোজায় ব্যাংকের লেনদেন হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এছাড়া, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস খোলা ছিল। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, ঈদের পরবর্তী ব্যাংকিং লেনদেন নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ঈদ পরবর্তী সময়ে ব্যাংক লেনদেন হবে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এদিকে, ঈদের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং ওই শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৯, ২০ এবং ২১ এপ্রিল সরকারি ছুটির দিন স্বল্প সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গত ১৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, ১৯ ও ২০ এপ্রিল বুধবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে আর অফিস চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। এছাড়া, ২০ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হবে আর অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম