ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ঈদের পরে যেকোনো দিন কাওরান বাজার স্থানান্তরের কাজ শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৪,  12:49 PM

news image

ঈদুল ফিতরের পর যেকোনো দিন রাজধানীর কাওরান বাজার থেকে সমস্ত দোকানপাট স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ। আজ বৃহস্পতিবার কাওরানবাজারে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন। মোতাকাব্বীর আহমেদ বলেন, এরই মধ্যে ডিএনসিসির অফিস স্থানান্তর কাজ শুরু হয়েছে। ঈদের পর ডিএনসিসির নিজস্ব ভবন ভেঙে ফেলা হবে। এরপর অন্যান্য দোকান স্থানান্তর করা হবে। এখানকার দোকানগুলো গাবতলীতে উত্তর সিটি করপোরেশনের মার্কেটে স্থানান্তর করা হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে পুনর্বাসন করা হবে জানিয়ে মুতাকাব্বির আহমদ বলেন, কাওরান বাজারে ১৭৬টি স্থায়ী দোকান এবং ১৮০টি অস্থায়ী দোকান রয়েছে। সামনে আর কোনো বাজার থাকবে না এবং কোনো খুচরা ব্যবসায়ী থাকবে না। তবে ব্যবসায়ীরা জানান, সবগুলো দোকান এক জায়গায় স্থানান্তর করলে ভালো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম