ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২৩,  11:47 AM

news image

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পশু কোরবানি করছেন সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসলমানরা। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় শুক্রবার (৩০ জুন) ফজরের নামাজের পর পরই রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি শুরু হয়। মূলত, ঈদের দিন ভোর থেকে বিকেল পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হওয়ায় অনেকেই পশু জবাই দেননি। তাই, দ্বিতীয় দিনে অনেকেই পশু কোরবানি দিচ্ছেন।ইসলামের বিধি মোতাবেক, ঈদের তৃতীয় দিন পর্যন্ত পশু কোরবানি দেওয়া যায়। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই এলাকার অলিগলি, বাসার নিচের গ্যারেজে, প্রধান সড়কে পছন্দের গরু, মহিষ, খাসি, ভেড়া, দুম্বা কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা। গুলশানের বাসিন্দা মাসুম বলেন, ঈদের দিন ভোর থেকেই ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই নামাজ আদায় করেছি। ভেবেছি নামাজ শেষ হওয়ার পর বৃষ্টি থামবে। কিন্তু বৃষ্টি না থামায় দুপুরে সিদ্ধান্ত নেই পশু জবাই দিব না। তাই আজ কোরবানি করছি। পুরান ঢাকার টিপু সুলতান জানান, আমরা সবসময় ঈদের দ্বিতীয় দিনেই কোরবানি দিয়ে থাকি। তবে, আজ জুমার দিন হওয়ার ফজরের পরেই পশু জবাই দেওয়া হয়। সাড়ে ১২টায় আযান হয়ে যায়। তাই দ্রুত সবকিছু শেষ করে নামাজের প্রস্তুতি নেব। শেওড়াপাড়ার বাসিন্দা মেশকাত বলেন, ঈদের দিন কসাই পাওয়া যায় না। তাই, ঝামেলামুক্ত থাকতে দ্বিতীয় দিনে পশু কোরবানি দিচ্ছি। বাংলামোটরের বাসিন্দা মিলন জানান, গত দুইদিন ধরেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। ঈদের দিন ‍বৃষ্টি হবে আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল। তাই, আগে থেকেই সিদ্ধান্ত ছিল ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি করব। এদিকে, কোরবানির পশুর রক্ত ও বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করার এবং নির্ধারিত স্থানে ফেলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম