ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ঈদের দিন ৪ জেলায় পাঁচজন খুন

#

নিজস্ব প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২৩,  9:44 AM

news image

পবিত্র ঈদুল ফিতরের দিন ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীসহ দেশের চার জেলায় পাঁচজন খুন হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন পৃথক পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। অন্যদিকে নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন নিহত হয়েছে। সন্ধ্যায় দুর্গম চরাঞ্চল নিলক্ষায় এই ঘটনা ঘটে। এ ছাড়া কিশোরগঞ্জের হোসেনপুরে দুই পক্ষের সংঘর্ষে এক মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। পাশাপাশি কিশোরগঞ্জের ইটনার গোয়ারা এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে বগুড়ার নন্দীগ্রামে কবরের মাটি সরানো নিয়ে প্রতিপক্ষের হামলায় এক যুবককে খুন করা হয়েছে। এদিকে ঈদুল ফিতরের দিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নেত্রকোনায় তিনজন ও বগুড়ায় তিনজন মারা গেছেন। এ ছাড়া দিনাজপুর, বরিশাল, যশোর, মাদারীপুর, গাজীপুর, ফরিদপুর, মেহেরপুর ও কুড়িগ্রামে একজন করে আরও ৮ জন নিহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম