ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, সময়সূচিতে পরিবর্তন

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২৩,  10:52 AM

news image

আগামী ২৯ জুন বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এদিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এ ছাড়া আগামী বৃহস্পতিবার (২২ জুন) থেকে মেট্রোরেল চলাচলের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।সম্প্রতি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত নোটিশ থেকে এসব তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ জুন থেকে পিক আওয়ার বিবেচনায় সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে। এছাড়া অফ পিক আওয়ার বেলা ১১টা ১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত মেট্রোরেল চলবে প্রতি ১৫ মিনিট পর। আর শুক্রবার এর সাপ্তাহিক বন্ধ থাকবে। যেটি আগে ছিল মঙ্গলবার। 

এ ছাড়া শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ধরা হয়েছে। এ সময় প্রতি ১২ মিনিট পর মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে। এ ছাড়া বেলা ১১টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর মেট্রোরেল চলবে। এর আগে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মেট্রোরেল চালু রাখা হয়েছিল। তবে কোরবানির ঈদে মেট্রোরেল বন্ধ থাকছে। উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেনটিতে। পরে ধাপে ধাপে এই পথের মাঝের নয়টি স্টেশন খুলে দেওয়া হয়। এই নয়টি স্টেশন হলো- উত্তরা উত্তর (দিয়াবাড়ী), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম