ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

#

২৯ মার্চ, ২০২৫,  9:23 PM

news image

বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে।  শনিবার (২৯ মার্চ) অষ্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস। ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। ঈদের তারিখও জানাল সবার আগে। ফতওয়া কাউন্সিল জানিয়েছে, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবতা ও তথ্যউপাত্ত বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিল বলেছে যে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে। এটি এমন একটি পদ্ধতি যা অনেক বিশিষ্ট ও স্বনামধন্য ফতওয়া পরিষদ গ্রহণ করেছে। যেহেতু সূর্যাস্তের পরে নতুন চাঁদের জন্ম হবে, তাই পরের দিনটি শাওয়ালের প্রথম দিন হতে পারে না বলে জানিয়েছে কাউন্সিল। কাউন্সিলের তথ্যমতে, শনিবার (২৯ মার্চ) রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে। কিন্তু দেখা যাবে রোববার (৩০ মার্চ)। ফলে রমজান মাস হবে ৩০ দিনের অর্থাৎ ৩০টি রোজা পূর্ণ হবে। ফলে সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম