ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

ঈদের ছুটি শেষে রাজধানীতে এখনও ফিরছে মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২৩,  4:09 PM

news image

ঈদুল আজহার ছুটি শেষ। এখনও রাজধানীতে ফিরছে মানুষ। বৃষ্টি ও যাত্রায় ভোগান্তি কমাতে সময় নিয়ে ঢাকায় ফিরছেন অনেকে। সোমবার (৩ জুলাই) কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, প্রতিটি ট্রেন যাত্রীতে পরিপূর্ণ। জানা যায়, আগত যাত্রীদের মধ্যে চাকরিজীবীদের তুলনায় অন্য পেশাজীবীর সংখ্যা বেশি। এছাড়া যাদের তাড়া ছিল তারা আগেই ফিরেছেন। পরিবারের অন্য সদস্যরা আজ ফিরছেন। জামালপুর থেকে ঢাকায় ফেরা কাপড়ের দোকানের কর্মচারী জসিমউদদীন বলেন, ‘ঈদের পর মার্কেট জমতে সময় নেয়। এ জন্য দ্রুত ফেরার চাপ ছিল না।’ টাঙ্গাইল থেকে ঈদ শেষে রাজধানীতে ফেরা পোশাককর্মী সুলতানা বলেন, ‘বাড়িতে কাজ ছিল। সেগুলো শেষ করে আসতে হয়েছে। না হলে গতকাল আসতাম।’ এছাড়া টানা বৃষ্টির কারণে ইচ্ছে থাকা শর্তেও আগে আসা হয়নি বলেও জানান অনেক যাত্রী। তবে কোনও কোনও ট্রেন ছাড়তে কিছুটা দেরি করলেও অন্যান্য বছরের তুলনায় রেল যাত্রায় স্বস্তি এসেছে বলেও জানান যাত্রীরা। এ বিষয়ে কমলাপুর রেলস্টেশন মাস্টার আফসার উদ্দিন বলেন, ‘প্রতিটি ট্রেন সঠিক সময়ে ফিরে আসছে। সোমবার ঢাকামুখী মানুষের চাপ স্বাভাবিক। এখন পর্যন্ত কোথাও কোনও অভিযোগ পাইনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম