ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ঈদের ছুটি শেষে খুলছে অফিস-আদালত

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২২,  10:27 AM

news image

ছবি: সংগৃহীত

টানা ছয় দিনের ঈদের ছুটি শেষে আজ বৃহস্পতিবার (৫ মে) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বীমা। বুধবার (৪ মে) ছিল ঈদের ছুটির শেষ দিন। যদিও সরকার ঘোষিত ছয় দিনের মধ্যে শুক্র ও শনিবার দুদিনই ছিল সাপ্তাহিক ছুটি। এবার শুক্রবার (২৯ এপ্রিল) থেকে ছুটি ঘোষণা করে সরকার। তাই গত বৃহস্পতিবার (২৮ মে) শেষ কর্মদিবস অফিস হয়ে শুক্রবার থেকে ছয় দিনের ঈদের ছুটি শুরু হয়। যদিও সরকার ঘোষিত ছয় দিনের মধ্যে শুক্র ও শনিবার দুদিনই ছিল সাপ্তাহিক ছুটি। তাই আজ কর্মস্থলে যোগ দিবেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা। তবে যারা ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে গেছেন তারা আগামী শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাবেন। ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম চালু হতে রোববার (৮ মে) লেগে যাবে।

যদিও ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। থাকেনা তেমন কোন ব্যস্ততা। ব্যাংকে জরুরি প্রয়োজন ছাড়া খুব একটা লেনদেন হয় না। এদিকে স্বজনদের সঙ্গে ঈদের দিন কাটিয়েই বুধবার (৪ মে) থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। এক দিন পরই ফেরার আক্ষেপ নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে এক কর্মী জানান, বেসরকারি চাকরি, জবাবদিহি বেশি। তাই কাজে ফিরতে হবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার খোলা থাকবে অফিস। যদিও তার পরেই আবার দুই দিন ছুটি পাব, কিন্তু এই এক দিন অফিস করার জন্যই স্বজনদের ছেড়ে ঢাকায় আসতে হলো। উল্লেখ্য, ৩ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। গত ২৯ ও ৩০ এপ্রিল ছিল সপ্তাহিক ছুটি। এরপর ১ মে ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে ছিল ঈদের ছুটি। বৃহস্পতিবার এক দিন খোলা থাকার পর আবার (৬ ও ৭ মে) দুই দিন সাপ্তাহিক ছুটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম