ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ঈদের ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২২,  10:59 AM

news image

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো খুলছে আজ। স্কুল-কলেজের ১৭ দিন ও প্রাথমিক বিদ্যালয়ের ১৪ দিনের ছুটি শনিবার (৭ মে) শেষ হয়েছে। জানা গেছে, স্কুল-কলেজে গত ২১ এপ্রিল থেকে শুরু হয়ে শনিবার (৭ মে) পর্যন্ত বন্ধ ছিল শ্রেণি কার্যক্রম। ১৭ দিনের ছুটি শেষ আজ খুলছে প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল ১৪ দিন। এসব প্রতিষ্ঠানে ২৪ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ছিল ঈদের ছুটি। বিশ্ববিদ্যালয়গুলো ভিন্ন ভিন্ন পরিমাণ ছুটি থাকলেও সেগুলো খুলছে আজ। অন্য বছর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পুরো রমজানে ছুটি থাকত। তবে করোনার ক্ষতি পুষিয়ে নিতে এবার রমজানেও ক্লাস চালু রাখে সরকার। প্রথমে স্কুল-কলেজ ২৬ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে বলা হলেও পরে ২০ এপ্রিল পর্যন্ত খোলা রাখার আদেশ জারি করা হয়। অন্যদিকে প্রাথমিকে ক্লাস চলে ২৩ এপ্রিল পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম