ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ঈদের ছুটির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৬,  6:53 PM

news image

সরকারের নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ একদিনের সরকারি ছুটি ঘোষণা হওয়ায় ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই নির্দেশনা মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠানো হয়েছে। চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে চলবে এবং সরকার ঈদুল ফিতরের সাধারণ ছুটি ২১ মার্চ নির্ধারণ করেছে। এছাড়া ঈদের আগে পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ চার দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। শবে কদরের সরকারি ছুটি মঙ্গলবার (১৭ মার্চ) এবং নতুনভাবে ১৮ মার্চ একদিনের ছুটি যুক্ত হওয়ায় আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন। বিশেষ সুবিধা ম্যানেজ করলে ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চেও ছুটি নিলে, স্বাধীনতা দিবসের সরকারি ছুটি (২৬ মার্চ) এবং সপ্তাহান্তের ছুটি মিলিয়ে টানা ১২ দিনের বিশ্রাম পাওয়া সম্ভব হবে। বাংলাদেশ ব্যাংক বলেছে, এ ছুটির কারণে আর্থিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে, তাই গ্রাহকরা আগেভাগে প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করার ব্যবস্থা করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম