ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ঈদের ছুটিতে ৪ জেলায় যাবে জাকসুর বিশেষ বাস

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মার্চ, ২০২৬,  5:04 PM

news image

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে চারটি জেলায় দূরপাল্লার বাসের ব্যবস্থা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। নির্ধারিত ভাড়া পরিশোধ এবং সব সিট পূরণ সাপেক্ষে এই বাসগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। শুক্রবার (৬ মার্চ) দূরপাল্লার বাস সেবার কথা নিশ্চিত করেন জাকসুর পরিবহন ও যাতায়াত সম্পাদক তানভীর রহমান। জানা যায়, আগামী ১১ মার্চ ২০২৬ (বুধবার) সকাল ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে বাসগুলো ছেড়ে যাবে। বাসগুলো হবে BRTC ডাবল ডেকার, যেখানে প্রতিটি বাসে মোট ৭৫টি আসন থাকবে। এদিকে বাসে আসন সংরক্ষণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ ২০২৬ (রবিবার) পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া পরিশোধ করে শিক্ষার্থীরা তাদের সিট নিশ্চিত করতে পারবেন। এ উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চারটি জেলার উদ্দেশ্যে বাস চলাচল করবে। এর মধ্যে ক্যাম্পাস–রংপুর ও ক্যাম্পাস–বগুড়া রুটের বাসগুলো যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ পথ দিয়ে যাবে। অন্যদিকে ক্যাম্পাস–খুলনা রুটের বাস পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, মুকসুদপুর, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ ও বাগেরহাট হয়ে খুলনায় পৌঁছাবে। এছাড়া ক্যাম্পাস–বরিশাল রুটের বাস পদ্মা সেতু হয়ে ভাঙ্গা ও মাদারিপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে। জাকসুর সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে অনেক শিক্ষার্থী একসাথে বাড়ি ফেরার পরিকল্পনা করেন। তাদের যাতায়াতকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম