ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সতর্ক থাকার পরামর্শ আইজিপির

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৪,  12:34 PM

news image

ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ফাঁকা বাড়ির নিরাপত্তায় পুলিশ বিভাগও সতর্ক থাকবে। বৃহস্পতিবার (১৩ জুন) গাবতলী হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আইজিপি। তিনি বলেন, ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকতে হবে। পুলিশ বিভাগও সতর্ক থাকবে। আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় পশুর গাড়ি নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, কোনো সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুর গাড়ি আটকানো যাবে না। হাটে কোনো হয়রানি হলে হটলাইনে ফোন দেয়ার পরামর্শ দিয়ে আইজিপি বলেন, হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন রয়েছে। সমস্যা মনে হলেই আইনশৃঙ্খলা বাহিনী হেল্প করবে। কোরবানির পশুর হাটে কোনো ধরনের হয়রানির ঘটনা ঘটলেই পুলিশের হটলাইনে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ক্রেতা-বিক্রেতা উভয়ই। ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ গাড়ি চালানো যাবে না। বেপরোয়া গতিতে গাড়ি চালানো যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম