ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের ৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার ১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল মধ্যরাতে শুরু হচ্ছে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি সাদিক কায়েমের

ঈদের চাঁদ কবে উঠবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  2:27 PM

news image

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর হতে পারে। জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে এ অনুমানের কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টার (আইএসি)। সেই হিসেবে বাংলাদেশে পরের দিন (রোববার) ঈদ হওয়ার কথা। যদিও সবকিছু চাঁদ দেখার ওপর নির্ভর করবে। কিন্তু, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করে বলছে, বাংলাদেশের আকাশে আগামী ২১ এপ্রিল অর্থাৎ ২৯ রমজান (শুক্রবার) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। অর্থাৎ, মধ্যপ্রাচ্যের সঙ্গে একইদিনে ঈদ পালন করবে বাংলাদেশ! আবহাওয়া অফিসের জলবায়ু শাখার সূর্যাস্তের সময় চাঁদের স্থানাংক সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সম্প্রতি আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরীর স্বাক্ষর করা ওই প্রতিবেদনটিতে বলা হয়, আগামী ২১ এপ্রিল (২৯ রমজান) সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এ ছাড়া পরদিন অর্থাৎ ২২ এপ্রিল বা ৩০ রমজানের সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তৃতীয়ায় অবস্থান করবে চাঁদ। সেদিন বাংলাদেশের সকল স্থানেই চাঁদটিকে বড় দেখা যাবে। এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, চাঁদের নির্দিষ্ট বয়সের ওপর নির্ভর করে বলা যায়, সেটি কোনদিন কোন আকৃতিতে থাকতে পারে। সে হিসেবে ২১ এপ্রিল চাঁদের বয়স ১.৩৪০৫ (১.৩) দিন হয়ে যাচ্ছে। সেদিন চাঁদের অলটিটিউড ১৬ ডিগ্রি থাকবে। সাধারণত ৭ ডিগ্রির বেশি হলে বা ৮ ডিগ্রি হলেই চাঁদ দেখা যায়। তাই ২১ এপ্রিল চাঁদ দেখা যাবে এটা নিশ্চিত। তবে আমাদের চোখে সেটা নাও পড়তে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য এবং আইএসি'র অনুমান যদি সত্য হয় তাহলে মধ্যপ্রাচ্যের সঙ্গে একইদিনে ঈদ পালিত করবে বাংলাদেশ। যদিও এমন ঘটনা বিরল।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম