ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থায়ীভাবে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান ফ্রান্সে ‘মৃত্যুতে সহায়তা’ আইন কার্যকর ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার তাণ্ডব ৬ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা প্রিভেন্টিস ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ভারতের দশ কোটি তরুণ হতাশ হয়ে চাকরি খোঁজা ছেড়ে দিয়েছে ৯০০ কর্মী ছাঁটাই করা সেই সাবেক সিইও’র বিরুদ্ধে এবার কোম্পানির মামলা বিশ্ব মশা দিবস আজ সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৪,  1:17 PM

news image

চলতি বছরের ঈদুল আজহার (কোরবানির ঈদ) আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার। ছুটি কাটিয়ে আগামী বুধবার ঈদের পর অফিস করবেন তারা। এবার টানা পাঁচ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি আর তিন দিন ঈদের ছুটি। আগামী ১৭ জুন সোমবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এ হিসাব করে আগেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রবিবার) থেকে, যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। মুসলমানদের জীবনে আল্লাহ প্রদত্ত দুটি আনন্দের দিনের অন্যতম একটি ঈদুল আজহা। ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পর মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকেন। হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়। তবে পশু কোরবানি করা যায় ৩ দিন- ১০, ১১ ও ১২ জিলহজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম