ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ঈদের আগে রেমিট্যান্সে সুবাতাস

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২৪,  6:01 PM

news image

সদ্যবিদায়ী মে মাসে ২২৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৭ টাকা ধরে) যার পরিমাণ ২৬ হাজার ৩২৫ কোটি টাকা। আগের মাস এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ২০৪ কোটি ডলার। সে হিসাবে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১০ দশমিক ২৯ শতাংশ। আর গত বছরের একই সময়ে (মে ২০২৩) রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩৩ দশমিক ১৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে। গত মাসে ডলারের দাম এক লাফে সাত টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। তবে রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১১৮ থেকে ১১৯ টাকা করে কিনছে অনেক ব্যাংক। এর সঙ্গে সরকারি প্রণোদনা রয়েছে আরও আড়াই শতাংশ। সবমিলিয়ে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রতি ডলারে ১২০ টাকার বেশি পাচ্ছেন। অন্যদিকে চলতি জুন মাসেই রয়েছে মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ফলে রেমিট্যান্স আসার প্রবাহটা অনেকাংশই বাড়বে- এমন আশা খাত সংশ্লিষ্টদের। রেমিট্যান্সও বেড়েছে কিছুটা, তবে তা আশানুরূপ হয়নি বলে জানান তারা। যদিও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ বলছে, ডলারের মূল্যবৃদ্ধি প্রবাসীদের উৎসাহিত করছে। সেই সঙ্গে কোরবানির ঈদ থাকায় মে মাসে রেমিট্যান্স বেড়েছে, যেটা জুনেও অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম