ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: আইজিপি বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল নির্বাচনি প্রচারণা শেষ, বাবা-মায়ের কবর জিয়ারত করে ঘরে ফিরলেন তারেক রহমান দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি যে দিন থেকে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নির্বাচন করতে বাধা নেই বিএনপির ৩ প্রার্থীর অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

ঈদের আগে রেমিট্যান্সের পালে হাওয়া

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২৩,  11:16 AM

news image

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) গতি বেড়েছে। চলতি বছরের জুন মাসের প্রথম ৯ দিনে ৫৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন প্রবাসীরা, যা টাকার অংকে ৬ হাজার ২৪৬ কোটি টাকা। রবিবার (১১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাসের ৯ দিনে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছেন ৬ কোটি ৩৯ লাখ ৬৪ হাজার ৪৪৪ ডলার। মে মাসে প্রতিদিন গড়ে এসেছিল ৫ কোটি ৬৩ লাখ ৮৭ হাজার মার্কিন ডলার। ২০২২ সালের জুন মাসে প্রতিদিন প্রবাসীরা পাঠিয়েছিলেন ৬ কোটি ১২ লাখ ৪২ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের এ তথ্য পর্যালোচনা করে বলা যায়, আগের মাস মে বা আগের বছরের জুন মাসের চেয়ে চলতি বছরের জুন মাসে প্রবাসী আয় বেশি আসবে। প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ার পেছনে ডলারের দাম বৃদ্ধি কাজ করছে বলে মনে করছেন ব্যাংকখাত সংশ্লিস্টরা।

তারা বলছেন, গত পুরো মাসজুড়েই প্রবাসীদের পাঠানো ডলারের দাম দেওয়া হয়েছে ১০৮ টাকা। এর সাথে ২ টাকা ৫০ পয়সা দেওয়া হয়েছে প্রণোদনা। সব মিলে প্রতি ডলারে প্রবাসীরা পেয়েছেন ১১০ টাকা ৫০ পয়সা। মে মাসের শেষের দিকে দেখা গেছে আগের মাসের চেয়ে ডলার কমেছে। অবস্থা বুঝে প্রবাসী আয়ের ডলারের দাম ১০৮ থেকে ৫০ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৫০ পয়সা করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, সামনে যেহেতু কোরবানি ঈদ, তাই ঈদ কেন্দ্র করে মাসের বাকি সময়ে আরও বেশি রেমিট্যান্স আসবে। তারা জানান, কোরবানির ঈদে কোরবানিবাবদ এবং একই সময়ে কেনাকাটার জন্যও প্রবাসীরা নিজ পরিবারের কাছে রেমিট্যান্স পাঠাবেন। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে দুই বিলিয়ন ডলারের কাছাকাছি চলে আসবে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি মাসের ৯ দিনে যে পরিমাণ প্রবাসী আয় দেশে এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম