ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ঈদুল ফিতর উপলক্ষে ১০ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মার্চ, ২০২৬,  10:39 AM

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় স্থলবন্দরটির সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম আকমল। তিনি জানান, অ্যাসোসিয়েশনের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১০ দিন সোনাহাট স্থলবন্দরের সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে মো. জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্ট সবার সুবিধা বিবেচনা করে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম