ঢাকা ০৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে সর্বশেষ যা জানা গেল শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা বিনিময় শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইন, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান সারাদেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী এনএসসির তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ ইরানের তীব্র প্রতিরোধের মাঝেও যেভাবে উদ্ধার করা হলো মার্কিন পাইলটকে

ঈদুল ফিতরের দিন সড়কে ঝরলো ১৩ প্রাণ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২৩,  9:43 AM

news image

ঈদুল ফিতরের দিন দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। শনিবার (২২ এপ্রিল) পৃথক পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।এদিন দুপুর দেড়টার দিকে নেত্রকোনার কলমাকান্দায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। অন্যদিকে বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় দুই মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হন। অন্যদিকে বিকেল ৫টার দিকে কাথম মোড়ে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে বুলবুল নামে একজন নিহত হন। এ ছাড়া দুপুর ১২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোনসহ তিনজন আহত হয়েছেন। পাশাপাশি এদিন বিকেলে বরিশাল নগরীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা আরেকজন আহত হন। অন্যদিকে যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় আল আমিন (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ছাড়া মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হাওলাদার (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হন। এ ঘটনায় তার দুই বন্ধু আহত হয়েছেন। একই দিনে গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় কাজী সিয়াম (২৪) নামের অপর এক মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। এ ছাড়া ফরিদপুরের ভাঙ্গায় ঈদের দিনে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আর মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া আক্তার ইতি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম