ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

ঈদুল আজহায় সড়কে ঝরেছে ৩২৪ প্রাণ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২৩,  6:42 PM

news image

এবার ঈদুল আজহায় সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৩২৪ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬৩১ জন। শুক্রবার (১৪ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার চিত্র’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে সংস্থাটি এই প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে জানানো হয়, এবার ঈদুল আজহার আগে ও পরে (২৩ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত) সারাদেশে ৩০৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩২৪ জন নিহত ও কমপক্ষে ৬৩১ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৬১ জন ও ৭২ জন শিশু। পরিসংখ্যানে দেখা গেছে, নিহতদের মধ্যে মোটরসাইকেলচালক ও আরোহী ১০৬ জন, বাসযাত্রী ১০ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ২৪ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ২৫ জন, থ্রি-হুইলারযাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-ম্যাক্সি) ৭০ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ১১ জন এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা আরোহী ৯ জন নিহত হয়েছেন। একই সময়ে ১৪টি নৌ দুর্ঘটনায় ২১ জন নিহত, ২৬ জন আহত এবং ১৩ জন নিখোঁজ রয়েছেন। ২৭টি রেলপথ দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। উল্লেখ্য, ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। কিন্তু যেসব দুর্ঘটনায় প্রাণহানি ঘটেনি অথবা শুধু আহত হয়েছেন- সেসব দুর্ঘটনার অধিকাংশই গণমাধ্যমে আসেনি। ফলে দুর্ঘটনায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম