ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ঈদুল আজহায় চাঁদাবাজি-চুরি-ডাকাতি রোধে অভিযান চলবে : র‍্যাব

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২২,  3:19 PM

news image

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ছিনতাই-ডাকাতি বাড়তে পারে। শুধু তাই নয়—কোরবানির ঈদ ঘিরে মহাসড়কে গরুর ট্রাককেন্দ্রিক চাঁদাবাজি বেড়ে যায়। র‍্যাব বলছে—ঈদকে কেন্দ্র করে সড়কে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি সজাগ থাকবে এবং অভিযান পরিচালনা করবে। রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আজ শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।  খন্দকার আল মঈন বলেন, ‘আসন্ন ঈদ ঘিরে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি রোধে আমাদের তিক্ষ্ণ নজর থাকবে। যেখান থেকে বা যেভাবে আমরা খবর পাব, এসব অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। অভিযান চালানো হবে।’ খন্দকার আল মঈন আরও বলেন, ‘গত রোজার আগেও আপনারা দেখেছেন—মহাসড়োকে চাঁদাবাজির অভিযোগে র‍্যাব-৩ বেশকিছু চাঁদাবাজ গ্রেপ্তার করেছিল। এ ছাড়া র‍্যাবের বিভিন্ন অভিযানে র‍্যাব পাঁচ শতাধিক চাঁদাবাজ গ্রেপ্তার করেছে। এরা অস্ত্রের মুখে চাঁদাবাজি করে।’ খন্দকার আল মঈন আরও বলেন, ‘ঈদকে কেন্দ্র করে এক শ্রেণির ডাকাত চক্র সক্রিয় হয়। তারা কোরবানির গরুর ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করে। ট্রাক থেকে গরু ছিনতাইয়ের চেষ্টা করে। র‍্যাবের গোয়েন্দা বা র‍্যাব সদস্যেরা তৎপর রয়েছেন, যারা মহাসড়কে চাঁদাবাজি বা ডাকাতি করে তাদের প্রতি। এসবের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এবং আগামী সময়ে আমরা আরও বেশি অভিযান পরিচালনা করব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম