ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল মিশর

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে, ২০২৪,  4:52 PM

news image

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে মিশরের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট। সংস্থাটি জানিয়েছে, চলতি হিজরি সনের (১৪৪৫) পবিত্র জিলহজ মাস আগামী ৭ জুন (শুক্রবার) শুরু হতে পারে।  সেই হিসাবে এ বছর পবিত্র ঈদুল আজহার প্রথম দিন ১৬ জুন (রোববার) উদযাপিত হতে পারে। খবর খালিজ টাইমসের। মিশরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড জিওফিজিক্যাল রিসার্চের সভাপতি তাহা রাবেহ বলেন, এ ইনস্টিটিউটের সান রিসার্চ ল্যাবরেটরি গণনা করে এ তথ্য জানিয়েছে। শনিবার এক বিবৃতিতে তিনি আরও বলেন, ৬ জুন (বৃহস্পতিবার) কায়রোর স্থানীয় সময় বেলা ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের চাঁদ উঠবে। দিনটি পবিত্র জিলকদ মাসের ২৯ তারিখ। ওই দিন সূর্যাস্তের পর নতুন চাঁদ পবিত্র মক্কা নগরীর আকাশে ১১ মিনিট ও কায়রোর আকাশে ১৮ মিনিট পর্যন্ত দেখা যাবে। চাঁদটি মিশরের অন্যান্য অঞ্চলে দেখা যাবে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত। তাহা রাবেহ আরও বলেন, একই দিন সূর্যাস্তের পর বিভিন্ন আরব ও অন্যান্য দেশে নতুন চাঁদ ১ থেকে ২৮ মিনিট পর্যন্ত দৃশ্যমান হতে পারে। তবে কুয়ালালামপুর ও জাকার্তায় এ চাঁদ সূর্যাস্তের যথাক্রমে ৯ ও ১৪ মিনিট আগে ডুবে যেতে পারে। ফলে ওই দিন রাতে এসব স্থানে চাঁদ দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম