ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন, ২০২২,  7:57 PM

news image

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ জুলাই (শনিবার) ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে। আমিরাতের জ্যোতির্বিদরা এক পর্যবেক্ষণের ভিত্তিতে এ সম্ভাবনার কথা জানিয়েছেন। বুধবার (২২ জুন) সংবাদ মাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আগামী ৩০ জুন (বৃহস্পতিবার) ইসলামি মাস জিলহজ শুরু হতে পারে। সে হিসাবে ওইদিন হবে জিলহজ মাসের প্রথম দিন।

আর আগামী ৮ জুলাই পবিত্র আরাফার দিন। সেই হিসাবে আরব আমিরাতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ৯ জুলাই (১০ জিলহজ)। মুসলমানরা জিলহজ মাসের ৯ তারিখ (৮ জুলাই) আরাফাহ দিবস পালন করেন। সংযুক্ত আরব আমিরাতে ঈদ উৎসবকে কেন্দ্র করে চার দিনের ছুটি (৮ জুলাই থেকে ১১ জুলাই) পাওয়া যাবে। প্রতিবছর জিলহজ মাসে সৌদি আরবের মক্কায় মুসলমানদের পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ১০ জিলহজ ঈদুল আজহার দিনে কোরবানি করার মধ্য দিয়ে এ প্রক্রিয়া শেষ হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম