ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ঈদযাত্রায় গণপরিবহন নিয়ে জরুরি নির্দেশনা, নিয়ম ভাঙলেই বিপদ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৬,  1:04 PM

news image

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে গণপরিবহন মালিক-শ্রমিক, চালক, যাত্রী ও পথচারীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, বাসের ছাদে যাত্রী পরিবহন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানিয়েছে ট্রাফিক বিভাগ। রোববার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাস টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এবং যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার বা হয়রানি থেকেও বিরত থাকতে বলা হয়েছে পরিবহন সংশ্লিষ্টদের। নির্দেশনায় আরও বলা হয়, কোনো সিটে একাধিক যাত্রী বহন করা যাবে না এবং বাসের ছাদে অতিরিক্ত যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন না করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি জানিয়েছে, যানবাহন অবশ্যই গতিসীমা মেনে চলবে। বেপরোয়া বা অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না। একই সঙ্গে ওভারটেকিং নিয়ন্ত্রণ, রাস্তার বাঁক ও সেতু এলাকায় সতর্কতা এবং চালকদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। চালকদের গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গাড়িতে উচ্চস্বরে গান বাজানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। উল্টো পথে গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। যাত্রীদের জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত টার্মিনাল বা কাউন্টার থেকেই বাসে উঠতে হবে এবং চলন্ত যানবাহনে ওঠানামা করা যাবে না। অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করারও পরামর্শ দিয়েছে পুলিশ। এ ছাড়া পথচারীদের ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পারাপারের আহ্বান জানানো হয়েছে। রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার থেকেও বিরত থাকতে বলা হয়েছে। ডিএমপি জানিয়েছে, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এসব নির্দেশনা বাস্তবায়নে ট্রাফিক বিভাগ মাঠে সক্রিয় থাকবে। জরুরি প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধও জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম