ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

ঈদযাত্রায় আজও ঘরমুখো মানুষের ঢল

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৪,  5:15 PM

news image

ঈদযাত্রায় আজও রাজধানী ছাড়ছে বিভিন্ন রুটের মানুষ। নাড়ির টান আর প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়ে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। ফলে শনিবার (১৫ জুন) সকাল থেকে বিভিন্ন সড়কে দেখা গেছে উপচেপড়া ভিড়। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও গাজীপুরের চন্দ্রায় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ঢাকা থেকে উত্তরাঞ্চলের পথে যানবাহনের ধীর গতি দেখা গেছে। পরিবহন সংকটে ভোগান্তিতে যাত্রীরা। ট্রাক, পিকআপেও অনেকে ফিরছেন আপন নীড়ে।  মহাখালি বাস টার্মিনালে যাত্রীদের অভিযোগ বারতি ভাড়া নেয়ার। এদিকে কমলাপুর রেলস্টেশন থেকে সময় মতোই ছেড়ে যাচ্ছে ট্রেন। এখানে যাত্রী চাপ কিছুটা কম এবং শিডিউল বিপর্যয় নেই। যানজট নিরসনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা মূলত বেসরকারি চাকরি করেন তারাই আজ ঢাকা থেকে বাড়ি ফিরছেন। শনিবার বাধ্যতামূলক অফিসে হাজিরা দিতে হবে, তাই কোনরকম হাজিরা দিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেকে। আর সরকারি চাকরিজীবীদের অধিকাংশই শুক্র-শনিবার সরকারি ছুটি থাকায় আগেই নিজ নিজ গন্তব্যে পাড়ি জমিয়েছেন। আজ শিল্প কারখানা বন্ধ হওয়ায়, পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম