ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ঈদযাত্রায় সবখানেই বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুলাই, ২০২২,  9:38 AM

news image

ঈদযাত্রায় সব পথেই বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। কমলাপুর রেলস্টেশনে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে তিল ধারণের ঠাঁই ছিল না। অনেকে ছাদে ওঠার চেষ্টা করলে তাদের নামিয়ে দেয়া হয়। সড়কপথে টাঙ্গাইলের এলেঙ্গায় যানবাহনের দীর্ঘ সারি থাকলেও, পরে তা স্বাভাবিক হয়ে যায়। এছাড়াও ভিড় বাড়ে নৌপথে, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু। এ যেন এক স্বপ্নযাত্রা। দূরত্ব যাই হোক, দক্ষিণাঞ্চরের মানুষের ঈদযাত্রা, এক কথায় স্বস্তির ও আনন্দের। জটমুক্ত যান চলাচলে নিমিষেই পদ্মা পেরিয়ে মানুষ বাড়ি যাচ্ছেন। তবে, বাড়ি ফেরার যাত্রা এতটা সুখের নয়, উত্তরের পথে। গাবতলী থেকেই শুরু। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাভার, চন্দ্রা মোড়, গাজীপুর সড়কে হাজারো ঘরমুখি মানুষের ঢল নামে। রয়েছে যানবাহন সংকট, ফলে যে যেভাবে পারছেন বাড়ি ফেরার চেষ্টা করছেন। যানজটের ভোগান্তি, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে। যাত্রীরা বলেন, রাস্তায় প্রচুর জ্যাম থাকায় গাড়িও পাওয়া যাচ্ছে না। ঈদ এলেই ভাড়াটা বেড়ে যায়। আমাদের জন্য খুবই ভোগান্তি সৃষ্টি করে। মানিকগঞ্জ সড়কেও বেড়েছে যানবাহনের চাপ। তবে, পদ্মা সেতু চালু হওয়ায় পাটুরিয়া ঘাটে অন্যবারের তুলনায় যানবাহন অনেক কম। যাত্রীরা বলেন, আগের মতো এখন ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হচ্ছে না। আগে ফেরি পারাপারে খুবই ঝামেলা হতো। সারারাত কেটে যেতো ঘাটেই। সেই কষ্ট থেকে এবার মুক্তি মিলেছে।  রেলযাত্রায় দুর্ভোগ আগের মতোই। তিল ধারণের ঠাঁই নেই ট্রেনে। সিট না পেয়ে চাপছেন ট্রেনের ছাদে। রেলপুলিশের বাধাও কাজে আসছে না। যাত্রীরা বলেন, ট্রেন তার ঠিক সময় ষ্টেশনে আসছে না। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে প্লাটফর্মে। ট্রেনে উঠতে গিয়েও সমস্যা তৈরি হচ্ছে। অনেকের ধারণা ছিল, পদ্মা সেতু চালুর পর ভিড় কমবে লঞ্চে। কিন্তু সদরঘাট টার্মিনালে, উল্টো চিত্র। চেনা ভিড় আর বাড়তি ভাড়ার অভিযোগ এখনও রয়ে গেছে। যাত্রীরা বলেন, আগে যেরকম মানুষ হুমড়ি খেয়ে লঞ্চে বাড়ি ছুটত সেটি এবার আর দেখা যায় নি। তবে ভিড় আছে। ভিড় তো থাকবেই। তবে লঞ্চের যাত্রা আমাদের কাছে সেরা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম