ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের চাপ বাড়তে পারে পাটুরিয়া ঘাটে

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২২,  10:27 AM

news image

ঈদ এলেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পড়ে বাড়তি চাপ। তবে পদ্মাসেতু চালু হওয়ায় এবারের গল্পটা যেন খানিকটা ভিন্ন। এখন ঘাটে কমেছে পরিবহন ও যাত্রী। ফলে যারা পারাপার হচ্ছে, তাদের এখনও পোহাতে হচ্ছেনা কোন ভোগান্তি। মাত্র আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে এ পাড় থেকে ওপারে যাচ্ছেন যাত্রীরা। বিআইডব্লিউটিসি বলছে, পদ্মা সেতু চালুর পর এই রুটে শতকরা ২০ ভাগ যানবাহন কমেছে। তবে আসছে ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বাড়ার আশা ঘাট কর্তৃপক্ষের। সেই বিষয় মাথা রেখে নেয়া হয়েছে সব ধরণের প্রস্তুতি। ঈদের কয়েকদিন আগে ঘাটে বাড়ানো হবে ফেরি। ঘরে ফেরা মানুষের কথা ভেবে সব ধরনের প্রস্তুতি নিয়েছে লঞ্চ মালিক সমিতিও। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন তারা। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ১৭টি ফেরি চলাচল করছে। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আরও ৫টি ফেরি যুক্ত করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম