ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৬,  10:57 AM

news image

লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি আরবের বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক বলে দাবি করেছে ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা।


সাবা নিউজ এজেন্সির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে মোখায় সৌদি বিমান বাহিনী হামলা চালায়। এতে ছয়জন নিহত ও আটজন আহত হন। আহতদের মধ্যে দুই শিশু ও একজন নারী রয়েছেন।


ইয়েমেনে গত ৮ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের বিমান অভিযান জোরদার হয়েছে বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন সূত্র। তাদের ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং গোষ্ঠীটির সামরিক ও লজিস্টিক স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে।


হুথি হাইকমান্ডের দাবি, ১১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে সৌদি বিমান বাহিনী প্রায় ৩০০টি অভিযান পরিচালনা করেছে। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


এর আগে ১৬ সেপ্টেম্বর সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে হুথি বাহিনী। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তারা। পাশাপাশি সৌদি আরবের জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনাতেও সাম্প্রতিক সময়ে হামলার দাবি করেছে হুথিরা।


আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। হুথিদের পক্ষ থেকে সৌদি ভূখণ্ডে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করা হয়েছে। অন্যদিকে সৌদি বিমান বাহিনী ইয়েমেনে হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে অভিযান চালাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।


মোখা ইয়েমেনের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্দরশহর। দেশটির চলমান সংঘাতের কারণে এলাকাটি দীর্ঘদিন ধরেই সামরিক উত্তেজনার মধ্যে রয়েছে। সূত্র: এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম