ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার ৪ বছরের চুক্তিতে বার্সেলোনায় রদ্রি ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রতারক দিলরুবা গ্রেপ্তার বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, অস্ত্রধারীরা অধরা কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশি নিহত উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা

ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২২,  11:26 AM

news image

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক হাজার ৬০০ পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আরকান সড়কের এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া মৃত সোনা মিয়ার ছেলে সৈয়দ আলম (২১) ও নুর মোহাম্মদের ছেলে নুর আলম (১৯)। বোয়ালখালী থানার উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসা সৈয়দ আলম ও নুর আলমকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তাদের পকেটে পলিথিন মোড়ানো অবস্থায় এক হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সৈয়দ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরীর বাকলিয়া থানায় একটি মামলা রয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, ইয়াবাসহ গ্রেপ্তার দুই রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম