ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি

#

স্পোর্টস ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৫,  11:03 AM

news image

দুই ম্যাচে দুটি শিরোপার লড়াই- তার প্রথমটি ইতোমধ্যে জিতে নিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে এমএলএস কাপের ফাইনালে উঠেছে হাভিয়ের মাশ্চেরানোর দল। রবিবার (৩০ নভেম্বর) ভোরে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দল শুরুতে সমান তালে খেললেও গোলের সামনে ছিল পুরোপুরি মায়ামির আধিপত্য। যদিও গোল পাননি মেসি, তবে একটি অ্যাসিস্ট করেছেন। দলের বড় জয়ে উজ্জ্বল ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে হ্যাটট্রিক করে রাতটিকে নিজের করে নেন তিনি। বাকি দুটি গোল করেন মাতেও সিলভেট্টি ও তেলাস্কো সেগোভিয়া। বার্সেলোনার পর মায়ামিতে মেসির পাশে খেলেছেন জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। তবে এমএলএস কাপের ফাইনালেই থামতে যাচ্ছে তাদের যৌথ পথচলা। মৌসুমের মাঝেই অবসরের ঘোষণা দেওয়া এই দুই স্প্যানিশ তারকার জন্য এটি হবে বিদায়ী ম্যাচ। মায়ামির প্রতিপক্ষ নির্ধারিত হবে ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনালে সান দিয়েগো এফসি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার ম্যাচে। ১১ মিনিটেই মেসির সেট পিস থেকে আলবা গোল করতে পারতেন, কিন্তু নিউইয়র্ক গোলরক্ষক জোয়েল রদ্রিগেজ তা ঠেকিয়ে দেন। তবে ১৪ মিনিটে আলেন্দের গোলে এগিয়ে যায় মায়ামি। এরপর ২২ মিনিটে আলবার ক্রসে লাফিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আলেন্দে। ৩৭ মিনিটে জাস্টিন হাকের হেডে ব্যবধান কমালেও বিরতির পর আবার আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি। ৬৭ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে গোল করে সিলভেট্টি, যা মেসির ক্যারিয়ারের ৪০৫তম অ্যাসিস্ট—একটি নতুন রেকর্ড। ৮৩ মিনিটে আলবার ব্যাকহিলে সেগোভিয়া এবং ৮৯ মিনিটে আলেন্দে হ্যাটট্রিক গোলটি করলে ৫-১ ব্যবধান নিশ্চিত হয়। মেসি যোগ দেওয়ার পর থেকে ইন্টার মায়ামির রূপ পাল্টে গেছে। ২০২৩ সালে লিগস কাপ জয়ের পর ২০২৪ মৌসুমে এমএলএস ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জেতে দলটি। এবার প্রথমবারের মতো তারা এমএলএস কাপের ফাইনালে পৌঁছে রচনা করেছে নতুন এক ইতিহাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম