ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয় বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বেতন কমল ৫ জনের

ইসি সচিব শফিউল আজিমকে ওএসডি

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৪,  3:21 PM

news image

নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপ-সচিব জামিলা শবনমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসি সচিব শফিউল আজিমকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর করা হবে। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ছিলেন শফিউল আজিম। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন তিনি। শফিউল আজিম সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ ইনষ্ঠিটিউটের উপ-পরিচালক ছিলেন। বিমানে যোগদানের আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (আইন ও বিধি অনুবিভাগ) হিসেবে দায়িত্বরত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম