ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ইসি গঠনে ১০ জনের নাম প্রস্তাবনা আওয়ামী লীগের

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২২,  3:15 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার গঠনে সার্চ কমিটির কাছে ১০ সদস্যের নাম প্রস্তাবনা করেছে আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আওয়ামী লীগের পক্ষে নাম প্রস্তবনা জমা দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। ড. সেলিম মাহমুদ গণমাধ্যমকে জানান, সিলগালা খামে করে তালিকা জমা দেওয়া হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনা এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের সিদ্ধান্তে নামের তালিকা করা হয়েছে। তারা শুধু বার্তাবাহক হিসেবে চিঠি জমা দিয়েছেন। তালিকায় কাদের নাম আছে তা জানেন না বলেও জানান তিনি। এ সময় সেলিম মাহমুদ বলেন, বিএনপি নামের তালিকা না দিলেও সার্স কমিটি প্রশ্নবিদ্ধ হবে না। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় আওয়ামী লীগ। তবে শেষ মুহুর্তে তারা প্রস্তাব দেবেন বলেও আশা করেন আওয়ামী লীগের নেতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম