ঢাকা ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
কমলো এলপি গ্যাসের দাম নতুন আইজিপি আলী হোসেন ফকির সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মা-ছেলের পর চলে গেলেন চাচাও বান্দরবানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৬ শিক্ষার্থী-কর্মচারীকে যৌন নির্যাতনের অভিযোগ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ৯ এপ্রিল ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা যোগ দিলেন দেশের ৬ সিটি করপোরেশনের প্রশাসক

ইসির ৬ কর্মকর্তাকে বদলি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৪,  11:47 AM

news image

নির্বাচন কমিশনের (ইসি) ছয় কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা আলাদা তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়ে জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনআইডির সহকারী পরিচালক মো. রশিদ মিয়াকে কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে করা হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে চট্টগ্রামে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সোহেল সামাদকে ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব সহিদ আব্দুস ছালামকে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলামকে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমানকে নির্বাচন কমিশন সচিবালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম