ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

ইসির সঙ্গে বৈঠক শেষে যা বলল ইইউ প্রতিনিধি দল

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২৩,  3:20 PM

news image

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিষয়ক পর্যবেক্ষকদল। ইসির সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নির্বাচন কমিশনের ঘণ্টাখানেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সফররত ইইউ প্রতিনিধি দলের প্রধান জ্যেষ্ঠ নির্বাচন বিশেষজ্ঞ রিকার্ডো চিলেরি সাংবাদিকদের বলেন, নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যালোচনায় দুই সপ্তাহের জন্য আমরা এখানে এসেছি। পর্যালোচনা শেষে ইইউর উচ্চ পদস্ত কর্মকর্তাদের জানাব। তারপর পর্যবেক্ষণ প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হবে। আমাদের কোনো মিডিয়া প্রফাইল নেই, তাই কোনো প্রশ্ন নিচ্ছি না। এর আগে রোববার ভোরে ইইউ প্রতিনিধিদল ঢাকায় আসার পর সফরের প্রথম দিনে বেশ কয়েকজন কূটনীতিকের সঙ্গে মতবিনিময় করে। সফরের দ্বিতীয় দিন (সোমবার) আওয়ামী লীগের প্রতিনিধিদল, মানবাধিকার কমিশন, বাংলাদেশ পুলিশ ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দলটি। নির্বাচন কমিশনের আমন্ত্রণে আসা আগামী ২৩ জুলাই পর্যন্ত ইইউ প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর কার্যালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম