ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ গভীর সংকটের মুখে যুক্তরাষ্ট্র, ঋণ ছাড়িয়েছে ৪০ লাখ কোটি ডলার ৩৪ বছর পর হিমবাহে মিলল নিখোঁজ দুই পর্বতারোহীর মরদেহ সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা মেসির গোল ও অ্যাসিস্ট, উত্তেজনাপূর্ণ ম্যাচে মায়ামির ড্র ক্রিকবাজের প্রতিবেদন : মুশফিকের অভিজ্ঞতাই বাংলাদেশের মানসিক শক্তির বড় ভরসা ট্রাম্পের একক সিদ্ধান্তে বিপাকে দক্ষিণ কোরিয়া, ৭২ বছরের সামরিক মিত্রতা প্রশ্নবিদ্ধ কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার সিলেটে হামে আরও একজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

ইসির সঙ্গে টিআইবি প্রতিনিধিদলের বৈঠক

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২৪,  3:19 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিনিধিদল। এতে টিআইবির পক্ষ থেকে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ মোট ৫ জন অংশ নিয়েছেন। রোববার (২ জুন) বেলা সাড়ে ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব:), নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম অংশ নিয়েছেন। তবে কী বিষয়ে তারা বৈঠক করছেন সেটি এখনো পরিষ্কার নয়। নির্বাচন কমিশনের সঙ্গে সভা শেষে আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়ে জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম