ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ইসিতে দ্বিতীয় দিনের মতো চলছে আপিল গ্রহণ কার্যক্রম

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৩,  11:06 AM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে বাতিল হওয়া প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল করা শুরু করেছেন। আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিচের ১০টি বুথে এ কার্যক্রম শুরু হয়। গতকাল মঙ্গলবার শুরু হয়েছিল এ আপিল কার্যক্রম। প্রথমদিনের আপিল গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ১০টি বুথের মাধ্যমে আপিল গ্রহণের কার্যক্রম পরিদর্শন করেন। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল গ্রহণ হবে। পরে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদনের শুনানি হবে। কার্যক্রম পরিদর্শন করে গতকাল সিইসি হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেছেন, পূর্ণাঙ্গ কমিশন প্রথমে আপিল শুনবে। পরে সিদ্ধান্ত দেবে।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশের ৩০০ আসনে ৭৪৭ জন স্বতন্ত্রসহ মোট ২ হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু, গত ১ থেকে ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র গ্রহণ করেন এবং বাকি ৭৩১টি বাতিল করেন। মঙ্গলবার আপিল দাখিল করা প্রার্থীদের মধ্যে রয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মনোনীত মাহী বি চৌধুরী (মুন্সীগঞ্জ-৩), জাতীয় পার্টি মনোনীত মো. আখতারুজ্জামান (যশোর-১), শফিকুল ইসলাম মধু (খুলনা-৬) ও এটিএম মাজহারুল ইসলাম (কুমিল্লা-২) এবং তৃণমূল বিএনপির মনোনীত আব্দুর রব (সিলেট-২)। ৭৩১টি মনোনয়নপত্রের বেশিরভাগই তিনটি কারণে বাতিল করা হয়েছে। সেগুলো হলো—স্বতন্ত্র প্রার্থীদের জমা দেওয়া এক শতাংশ ভোটারের সইয়ে অমিল, ঋণ ও ইউটিলিটি বিলের খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং রিটার্নিং কর্মকর্তারা ১৮ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে নির্বাচনী প্রতীক বিতরণ করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম