ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ইসলামী ব্যাংক চল্লিশ বছরে পদার্পন: ব্যাংকের স্থায়ী সাব-স্টাফদের পদোন্নতির দাবি

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২২,  1:05 PM

news image

বিশ্বসেরা ১০০০ ব্যাংকের তালিকায় দেশের একমাত্র ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এই ব্যাংকটি চল্লিশ বছরে পদার্পন করেছে। দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকটির সাফল্য ও স্বীকৃতি রয়েছে অনেক। গত বিশ বছর ধরে একটানা সর্বোচ্চ মুনাফা অর্জন করার সনদ রয়েছে ইসলামী ব্যাংকের ঝুঁড়িতে। পাহাড়সম এই সুনাম ও সাফল্যের পেছনে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর অক্লান্ত পরিশ্রম ও অবদান রয়েছে। কিন্তু ব্যাংকের সকল কার্যক্রম তথা সকল গ্রেডের নিয়োগ পদোন্নতি স্বাভাবিক থাকলেও সাব-স্টাফদের চলমান পদোন্নতি প্রক্রিয়া কোন কারণ ছাড়াই বন্ধ করে রাখা হয়েছে। স্থায়ী সাব-স্টাফদের মধ্যে ছয় শতাধিক স্নাতক ও স্নাকোত্তরসহ ব্যাংকিং ডিপ্লোমা পাস রয়েছেন।

যারা পদোন্নতির আশায় এই পদে যোগদান করে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। সর্বশেষ ২০১৭ সালে এই পদ থেকে ৫৫ জনকে পদোন্নতি প্রদান করে এই গ্রেড থেকে চলমান পদোন্নতি প্রক্রিয়াটি বন্ধ করে রাখা হয়েছে। যখন যোগ্যতা সম্পন্ন অনেকেই পদোন্নতি বঞ্চিত রয়ে যায়। পরে যোগ্যতা সম্পন্ন সকলকে পরবর্তী গ্রেডে উন্নীত করার জন্য চেয়ারম্যান, এমডির নিকট বার বার লিখিত আবেদন জানিয়েও কোন লাভ হয়নি। তারা দায়িত্ব এড়ানোর জন্য একে অন্যের সাথে কথা বলতে বলেন। এভাবেই গত ৫ বছর ধরে বিষয়টি কোন সুরাহা করেনি ব্যাংক কর্তৃপক্ষ। ফলে এ নিয়ে সাব-স্টাফদের মধ্যে দিন দিন ক্ষোভের দানা বড় হচ্ছে। মাস্টার্স পাস কর্মচারীদের মধ্যে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন উল্লেখ করে তারা বলেন, মানবিক ব্যাংকিংয়ের অগ্রপথিক ইসলামী ব্যাংক চল্লিশ বছরে পদার্পন উপলক্ষে যথাযথ কর্তৃপক্ষ বিষয়টির সুরাহা করবেন বলে আমাদের বিশ্বাস। নতুবা প্রয়োজনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইব-এটি আমাদের প্রাণের দাবি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম